
| সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসে¤^র, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে|
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা| আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা|
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা| আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৩৭ পয়সা|
৩১ ডিসে¤^র, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সা|
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে| এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট|
এ দিকে শেয়াররবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
আলোচ্য সময়ে কোম্পানির মোট আয় থেকে মোট ব্যয় ও বীমা দাবি (ক্লেইম) পরিশোধের পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা|
কোম্পানির প্রকাশিত জীবন রাজ¯^ হিসাব (লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট) অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে মোট আয়, ব্যয় এবং বীমা দাবি সমš^য়ের পর উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা| ২০২৫ সালের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৮ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা|
এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৯০৭ কোটি ২৩ লাখ টাকা| আগের বছরের একই সময়ে, অর্থাৎ ৩১ মার্চ ২০২৫ তারিখে এই ফান্ডের পরিমাণ ছিল ৮৩৩ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা|
ফলে এক বছরের ব্যবধানে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৭৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে|

Posted ৫:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


