বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ

  |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘোষিত স্টক ডিভিডেন্ড বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করেছে| কোম্পানিটি জানিয়েছে, ঘোষিত বোনাস শেয়ার প্রদানের পেছনে মূল উদ্দেশ্য হলো সঞ্চিত অর্থকে মূলধনে রূপান্তর করা এবং উদ্বৃত্ত থেকে শেয়ার ইস্যু করা| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
গত ২২ জুন ২০২৬ তারিখে প্রকাশিত ডিভিডেন্ড ঘোষণাসংক্রান্ত আগের ঘোষণার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি স্টক ডিভিডেন্ড ঘোষণার কারণ সম্পর্কে অতিরিক্ত ব্যাখ্যা দিয়েছে|
কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, ঘোষিত স্টক ডিভিডেন্ডের মাধ্যমে সঞ্চিত অর্থকে কোম্পানির মূলধন হিসেবে ব্যবহার করা হবে| এছাড়া, উদ্বৃত্ত থেকে সঞ্চিত অর্থের ভিত্তিতেই বোনাস শেয়ার ইস্যু করা হচ্ছে|
প্রগতি লাইফ আরও জানিয়েছে, এই স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ক্যাপিটাল রিজার্ভ, পুনর্মূল্যায়ন (রিভ্যালুয়েশন) রিজার্ভ, কোনো অবাস্তবায়িত মুনাফা কিংবা কোম্পানি প্রতিষ্ঠার পূর্বে অর্জিত মুনাফা থেকে ঘোষণা করা হয়নি| একই সঙ্গে পরিশোধিত মূলধন কমিয়ে বা এমন কোনো পদ্ধতিতে এই বোনাস শেয়ার দেওয়া হচ্ছে না, যাতে ডিভিডেন্ড বিতরণের পর কোম্পানির রিটেইনড আর্নিংস ঋণাত্মক বা ডেবিট ব্যালেন্সে পরিণত হয়|

Facebook Comments Box
advertisement

Posted ৬:২১ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191