বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি ইপিএস বেড়েছে ৩৩ পয়সা

  |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি ইপিএস বেড়েছে ৩৩ পয়সা

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার প্রতি ইপিএস বেড়েছে ৩৩ পয়সা| চলতি কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে| চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় প্রবৃদ্ধি অর্জন করেছে| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা| আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা| ফলে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা|
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা| ফলে এ প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ৫৪ পয়সা বা প্রায় ৪৫ শতাংশ| গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৬ পয়সা|
কোম্পানি সূত্রে বলা হয়েছে, আলোচ্য সময়ে আন্ডাররাইটিং ব্যবসা থেকে বেশি মুনাফা অর্জনের ফলে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়েছে| এছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) উন্নত হয়েছে| একই সঙ্গে বিমা প্রিমিয়াম আদায় বাড়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে|

Facebook Comments Box
advertisement

Posted ১:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191