বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

  |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে| কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন করতে সতর্কবার্তা জারি করেছে ডিএসই| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|
জানা গেছে, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি নিয়ে ৫ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ| ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে|
উল্লেখ্য, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২২ জুন ছিল ৬৫ টাকা ৩০ পয়সা| আর ৫ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮৪ টাকা ২০ পয়সায়| অর্থাৎ ৮ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ২৮.৯৪ শতাংশ|

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191