বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ অনুমোদন

  |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ অনুমোদন

অর্থবিজ প্রতিবেদক :
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে | বৃহস্পতিবার (৯ জুলাই) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেয়া হয়|
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন| বার্ষিক সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, রাকিবা বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন, উম্মে খাদিজা মেঘনা, নিরপেক্ষ পরিচালক মো: হাফিজউল্লাহ এবং মাহবুবা হোসেইন উপস্থিত ছিলেন|
সভায় আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সি, প্রধান হিসাব কর্মকর্তা মাঈন উদ্দিন, এবিআইএ, এফসিএস এবং কোম্পানি সচিব এফজেএম হাফিজা সুলতানা|
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৩৯তম বার্ষিক সাধারণ সভার সকল এজেন্ডা অনুমোদিত হওয়ায় শেয়ারহোল্ডারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ|
এ ছাড়াও ২০২৫ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র প্রিমিয়াম আয় ও মুনাফা বৃদ্ধি পাওয়ায় এবং ক্রেডিট রেটিং ‘ট্রিপল-এ’ অর্জন করায় চেয়ারম্যান সকল স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান| তিনি বর্তমান গণতান্ত্রিক সরকার এবং আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জ্ঞাপন করেন|

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191